ব্রেকিং নিউজ
গণধর্ষণের অভিযোগে সালিশ, ১০ লাখ টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ গাজীপুরে এনডিইএ এর নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক মেরাজুল ও সদস্য সচিব মাসনুন নেপালে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেলেন ভারতীয় সেনাপ্রধান দাকোপে জেজেএসের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ বিষয়ক অ্যাডভোকেসি সভা দাকোপে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা রাজশাহীর তানোরে গরিব অসহায় রশমনি মুর্মুর পরিবারের সাহায্যের আবেদন
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮/৮/২০২৬, ১১:৩৯:৪৮ PM

গাজীপুরে এনডিইএ-এর নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক মেরাজুল ও সদস্য সচিব মাসনুন

ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।সংগঠন সূত্রে জানা যায়, ১৮ আগস্ট ২০২৬ কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির এবং সদস্য সচিব ফয়সাল আলমের অনুমোদনক্রমে, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেনের সুপারিশে গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন লাভ করে।


নবগঠিত কমিটিতে মেরাজুল ইসলাম-কে আহ্বায়ক এবং দেওয়ান মাসনুন নাফি-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও সক্রিয় নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. হুমায়ুন কবির
যুগ্ম আহ্বায়ক: আমজাদ হোসেন
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: নূরে আলম
সাংগঠনিক সম্পাদক: এম ইমাম হোসাইন
সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মো. স্বাধীন মিয়া
দপ্তর সম্পাদক: মেহেদী হাসান বাঁধন
প্রচার ও মিডিয়া সম্পাদক: মো. হৃদয় হোসাইন
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শাহরিয়ার শাকিল, মো. সাইদুল হাসান ও রাকিবুল হাসান।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবগঠিত গাজীপুর জেলা কমিটি দায়িত্বশীল ও কর্মমুখী নেতৃত্বের মাধ্যমে জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা, বৈষম্য ও ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।তারা আরও বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের মাধ্যমে গাজীপুরে এনডিইএ-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।